ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি: ‘যমুনা ঘেরাও’য়ের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:০৭ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি: ‘যমুনা ঘেরাও’য়ের আল্টিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা এই দাবি জানান। দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, “আমরা আপনাকে সাত দিন সময় দিচ্ছি। যদি এই প্রতিবাদ আপনার কানে না পৌঁছায়, তবে যমুনার সামনে গিয়ে আমাদের কণ্ঠ পৌঁছে দিয়ে আসব।” 

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে সরিয়ে না দিলে রাজপথের আন্দোলন আরও কঠোর হবে।

সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তৌহিদ সিয়াম তার বক্তব্যে বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সব সিদ্ধান্ত রাজপথেই হয়েছে, কোনো গোলটেবিলে নয়। যারা শহীদের রক্তের সাথে আপস করে ষড়যন্ত্র করছেন, তাঁদের মুখোশ উন্মোচন করা হবে।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’ এবং ‘হাদির গায়ে গুলি কেন, জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় আন্দোলনকারীদের হাতে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি কুশপুত্তলিকা দেখা যায়।

শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেন। কর্মসূচি শেষে জানানো হয়, আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় শাহবাগে উপদেষ্টার গায়েবানা জানাজা পড়া হবে।

ইএইচ

Link copied!