ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:১১ পিএম

শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে দর্শনার্থী বা সহযাত্রী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর থেকে পরবর্তী ২৪ ঘণ্টা এই কড়াকড়ি কার্যকর থাকবে।

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা থেকে শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে বিমানবন্দর এলাকায় কেবল টিকিটধারী যাত্রী ব্যতীত অন্য কোনো সহযাত্রী বা ভিজিটর প্রবেশ করতে পারবেন না। মূলত বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রী সাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের প্রধান এই বিমানবন্দরে অপারেশনাল শৃঙ্খলা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সম্মানিত যাত্রীসাধারণ ও তাদের সাথে আসা শুভাকাঙ্ক্ষীদের এই সিদ্ধান্ত মেনে নিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত সময়ে ফ্লাইটের যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা তল্লাশি বা প্রবেশকালীন কোনো জটিলতায় পড়তে না হয়। প্রেস বিজ্ঞপ্তি।

জেএইচআর

Link copied!