ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক: সংস্কৃতি উপদেষ্টা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০৯:৩০ এএম

মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক: সংস্কৃতি উপদেষ্টা
ফাইল ছবি

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ২০২৬ আসর থেকে বাদ দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড–বিসিসিআইয়ের সিদ্ধান্তটিকে ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করেছেন।

শনিবার রাতে ফারুকী এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব‍্যথিত হয়েছেন।’

এর আগে বিসিসিআই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তা কার্যকর করে। গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপি দামে কিনেছিল কেকেআর।

ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের যেসব অভিযোগ আছে, বাংলাদেশি খেলোয়াড়-বিরোধিতাও একই সূত্রে গাঁথা থাকতে পারে বলে সন্দেহ তাঁর। এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা লিখেছেন, ‘আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না, সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ, এটাও দেখা হবে নিশ্চয়ই।’

মোস্তাফিজকে আইপিএলে নিরাপত্তা দিতে না পারলে ভারত সরকার সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে পারবে কি না, এমন প্রশ্ন এরই মধ্যে তুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন, যাতে আইসিসির কাছে বাংলাদেশের জন্য বিশ্বকাপের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ পড়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

ক্রীড়া উপদেষ্টা আগামী মার্চ-মে মাসে অনুষ্ঠেয় আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট উপদেষ্টাকে জানিয়েছেন বলে লিখেছেন তাঁর ফেসবুক পোস্টে। একই বিষয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে জানাবেন বলেছেন ফারুকীও।

এএন

Link copied!