ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ১১:৪০ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার ভোর ৪টা থেকে শুরু হওয়া এই যানজটে আটকা পড়ে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও চালকরা চরম দুর্ভোগের শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশে একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। সময়ের সাথে সাথে যানবাহনের সারি গজারিয়া অংশের ভবেরচর থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যানবাহনের বাড়তি চাপ এই যানজটকে আরও তীব্র করে তোলে।

সরেজমিনে দেখা যায়, শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অনেক যাত্রীকে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে। বিশেষ করে নারী ও শিশুরা এই তীব্র যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দাউদকান্দি ব্রিজের ওপর একটি যান বিকল হয়ে পড়ায় ভোরে যান চলাচল বিঘ্নিত হয়। খবর পাওয়ার সাথে সাথে হাইওয়ে পুলিশ রেকার ব্যবহার করে বিকল গাড়িটি সরিয়ে নিয়েছে। বর্তমানে যান চলাচল ধীরগতিতে চললেও দ্রুতই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!