ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

তারেক রহমানের যমুনা সফর সম্পূর্ণ পারিবারিক সৌজন্য সাক্ষাৎ: প্রেস সচিব

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:০৬ পিএম

তারেক রহমানের যমুনা সফর সম্পূর্ণ পারিবারিক সৌজন্য সাক্ষাৎ: প্রেস সচিব

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সপরিবারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার বিষয়টি সম্পূর্ণ পারিবারিক সৌজন্য সাক্ষাৎ ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, গতকাল যমুনায় তারেক রহমানের পরিবারের সদস্যদের যাওয়ার বিষয়টি নিয়ে ডিনারের যে গুঞ্জন ছড়িয়েছে তা সত্য নয়। এটি ছিল নিছক একটি পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। সেখানে সরকারের অফিশিয়াল কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। গতকালও উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন। এবারের নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার ভোট নিয়ে আশঙ্কার বিষয়ে তিনি বলেন, এই সরকারের কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই। আমাদের কাজের মাধ্যমেই আমরা প্রমাণ করব যে নির্বাচন সুষ্ঠু হবে। রুমিন ফারহানার আশঙ্কাটি অমূলক।

দেশের সংস্কার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বিগত সরকার ব্যাংকের টাকা লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। আমরা রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে কাজ করছি যাতে ভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো দৈত্য-দানব শাসক তৈরি হতে না পারে। দেশের অপশাসন দূর করতে এবং চুরি-চামারি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মাজার জিয়ারতের সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ-উল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!