ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
রেল মন্ত্রণালয়

নির্বাচনকে কেন্দ্র করে রেলে নাশকতা সৃষ্টির চেষ্টা হতে পারে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৬, ০৭:২৯ পিএম

নির্বাচনকে কেন্দ্র করে রেলে নাশকতা সৃষ্টির চেষ্টা হতে পারে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কোনো স্বার্থান্বেষী মহল রেলে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। এ অবস্থায় রেলের যাত্রীসাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয় বলে আজ রেল মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। সে ক্ষেত্রে গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে নাশকতামূলক কার্যক্রম গ্রহণের শঙ্কা রয়েছে।

এ কারণে রেলের যাত্রীসাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা বিধানে করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং এ-সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন রেলপথ মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে কোনো ধরনের নাশকতা কিংবা রেল যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর ক্ষতিসাধনের কোনো প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেলস্টেশনে কর্মরত কর্মচারীবৃন্দ, সংশ্লিষ্ট গেটকিপার অথবা রেল পুলিশকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে কল করে কর্তৃপক্ষকে অবহিত করা যাবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এএন

Link copied!