ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:৩২ এএম

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান হৃদরোগে বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার দিবাগত রাত আড়াইটায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি জানান, তাঁর বাবা একটি বড় ধরনের হৃদরোগের শিকার হয়েছেন।

স্নিগ্ধ তাঁর পোস্টে উল্লেখ করেন, আশ্চর্যের বিষয় হলো এত বড় একটি অ্যাটাকের পরও তাঁর বাবা কোনো ধরনের ব্যথা অনুভব করেননি। চিকিৎসকদের ধারণা, গত ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো সময় এই ঘটনা ঘটেছে। মুগ্ধকে হারানোর পর থেকে কোনো ব্যথাই যেন তাঁর বাবার কাছে আর অসহ্য মনে হয় না।

চিকিৎসকদের বরাত দিয়ে স্নিগ্ধ জানান, আগামী ৭২ ঘণ্টা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ের মধ্যে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। এমন সংকটময় মুহূর্তেও তাঁর বাবা একজন ক্যানসার আক্রান্ত রোগীর কেমোথেরাপির সাহায্যের বিষয়ে দুশ্চিন্তা করছেন।

স্নিগ্ধ আরও বলেন, মানুষ যে মানবিক মুগ্ধকে দেখেছে, সে ছিল তাঁর বাবারই প্রতিচ্ছবি। পরোপকারের শিক্ষা সে বাবার কাছ থেকেই পেয়েছে। সারাদিন অসুস্থ বাবা বারবার মুগ্ধর জন্মের পর প্রথম কোলে নেওয়ার মুহূর্তটির কথা মনে করে অশ্রুসিক্ত হচ্ছেন।

একই সাথে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রসঙ্গে স্নিগ্ধ দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, একদিকে বাবার সংকটাপন্ন অবস্থা, অন্যদিকে ভাইদের রাস্তায় মার খেতে দেখে তিনি নিজেকে অসহায় বোধ করছেন। অসুস্থ বাবার পাশে থাকায় তিনি আন্দোলনে যেতে পারছেন না। পরিশেষে বীর শহীদের বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

জেএইচআর

Link copied!