ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
র‍্যাব ডিজি

শহীদ দিবস উপলক্ষে সারা দেশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:১৬ পিএম

শহীদ দিবস উপলক্ষে সারা দেশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ তথ্য জানান।

র‍্যাব ডিজি উল্লেখ করেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে একটি কেন্দ্রীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শহীদ মিনার এলাকায় সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে টহল ও স্ট্রাইকিং রিজার্ভ রাখা হয়েছে।

নিরাপত্তা জোরদারে বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুরো শহীদ মিনার এলাকায় তিন শতাধিক র‍্যাব সদস্য মোতায়েন থাকবেন এবং এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

অতিরিক্ত আইজিপি শহিদুর রহমান আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে সফল হয়েছে। ভবিষ্যতেও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে। তিনি উল্লেখ করেন, দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করার কোনো সুযোগ দেওয়া হবে না।

এক প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারা দেশের শহীদ বেদীগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জেএইচআর

Link copied!