ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:১২ পিএম

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ

বাংলাদেশ নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল থেকে বিদেশে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। আমরা তাঁদের কাছে বর্তমান সরকারের বৈদেশিক নীতির রূপরেখা তুলে ধরেছি। আমাদের মূল নীতি হচ্ছে 'বাংলাদেশ ফার্স্ট', অর্থাৎ সবার উপরে থাকবে দেশের স্বার্থ।

খলিলুর রহমান বলেন, আমরা প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চাই। এ লক্ষ্য নিয়ে ইতোমধ্যে সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি জানান, বিদেশি প্রতিনিধিরা বর্তমান সরকারের প্রতি গভীর আস্থা এবং ঘনিষ্ঠভাবে কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা বিশ্বের সব বন্ধু রাষ্ট্রের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে সক্ষম হব বলে আশা করছি। আমাদের সব সমস্যা পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্মানজনকভাবে সমাধান করা হবে। আগামী দিনে একটি অত্যন্ত গতিশীল বৈদেশিক নীতি পরিচালনা করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ড. খলিলুর রহমান জানান, এখন পর্যন্ত সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ বৈঠক হয়েছে। অদূর ভবিষ্যতে নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করা হবে এবং সে জন্য কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে।

জেএইচআর

Link copied!