ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্তি দিতে কাজ করছে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১১:৩২ এএম

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্তি দিতে কাজ করছে সরকার

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ করছে সরকার। মশার অসহ্য যন্ত্রণা থেকে নগরকে মুক্ত করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার ‎সকালে রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা ও কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আমদানি করা ওষুধের বেশ কিছু স্যাম্পল নেয়া হয়েছে। এগুলোর কার্যকারিতা দ্রুততম সময়ে পরীক্ষা করা হবে। ওষুধের কার্যকারিতা না থাকলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে। তবে এই ওষুধের কার্যকারিতা ঠিক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সরকারের পাশাপাশি জনগণকে এই কার্যক্রমে সহায়তার আহ্বান জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।

এএন

Link copied!