ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বইমেলায় নাশকতার আশঙ্কা নেই, তবুও প্রস্তুত থাকবে ডিএমপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১২:৩৬ পিএম

বইমেলায় নাশকতার আশঙ্কা নেই, তবুও প্রস্তুত থাকবে ডিএমপি

বইমেলায় নাশকতার কোনো আশঙ্কা নেই, তবুও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।

বুধবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় নিরাপত্তা উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।

তিনি বলেন, এবার মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই। বইমেলায় নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ সাদাপোশাকে ও ইউনিফর্মে দায়িত্বে নিয়োজিত থাকবে। তিন শতাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার ভেতরে ও চারপাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে থাকবে ওয়াচ টাওয়ার ও ফায়ার টেন্ডার। এ ছাড়াও থাকছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।

ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন বই যাতে মেলায় না আসে, সেদিকে নজর রাখা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।

এএন

Link copied!