ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ট্রেনে ঈদযাত্রায় আজ মিলছে ১৫ মার্চের অগ্রিম টিকিট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ১১:২৭ এএম

ট্রেনে ঈদযাত্রায় আজ মিলছে ১৫ মার্চের অগ্রিম টিকিট

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের যাত্রা সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন। আজ বিক্রি হচ্ছে আগামী ১৫ মার্চের যাত্রার টিকিট।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এবার শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের চাপ কমাতে অঞ্চলভিত্তিক দুই সময়ে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ ও ৪ মার্চ যথাক্রমে ১৩ ও ১৪ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে। আর ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ বিক্রি করা হবে যথাক্রমে ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট।

অন্যদিকে ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওইদিন পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট। পরবর্তী দিনগুলোতে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের ফিরতি যাত্রার টিকিট।

যাত্রীরা ‘রেল সেবা’ মোবাইল অ্যাপ কিংবা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। এজন্য প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভ্রমণের তারিখ, যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য ও আসনের শ্রেণি নির্বাচন করে টিকিট খুঁজতে হবে।

এরপর ট্রেনের তালিকা, আসন খালি আছে কি না এবং ছাড়ার সময় দেখাবে। সেখান থেকে পছন্দের ট্রেন নির্বাচন করে আসন বেছে নিয়ে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভিসা, মাস্টারকার্ড বা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং যাত্রীর ই-মেইলেও কপি পাঠানো হবে।

ই-মেইল থেকে টিকিট প্রিন্ট করে ফটো পরিচয়পত্রসহ নির্ধারিত স্টেশন থেকে যাত্রার আগে মুদ্রিত টিকিট সংগ্রহ করা যাবে।

এএন

Link copied!