ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদ ছুটিতেও বিএমইউ বহির্বিভাগে চিকিৎসাসেবা, ৬৮৫ রোগীকে সেবা প্রদান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৯, ২০২৬, ০৩:০৭ পিএম

ঈদ ছুটিতেও বিএমইউ বহির্বিভাগে চিকিৎসাসেবা, ৬৮৫ রোগীকে সেবা প্রদান

পবিত্র ঈদুল ফিতর ২০২৬-এর ছুটির মধ্যেও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বহির্বিভাগে মোট ৬৮৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২-এ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষানিরীক্ষাও সম্পন্ন করা হয়। বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের অধীন বিভিন্ন বিভাগের উদ্যোগে এসব পরীক্ষা-নিরীক্ষা পরিচালিত হয়।

ঈদের ছুটির বন্ধের দিনগুলোতেও হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ থেকে এক্স-রে ও সিটি স্ক্যান সেবা চালু রয়েছে। এছাড়া হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগও স্বাভাবিক নিয়মে খোলা রয়েছে।

বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করতে বৃহস্পতিবার (১৯ মার্চ) এবং আগামী রবিবার (২২ মার্চ) প্রায় ৫০০ জন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করছেন। একইভাবে ইনডোর ও জরুরি বিভাগের সেবা সচল রাখতে আরও প্রায় ৫০০ জন জনবল নিয়োজিত রয়েছেন।

তিনি আরও জানান, আগামী ২২ মার্চও বহির্বিভাগ খোলা থাকবে এবং রোগীদের সেবা প্রদান অব্যাহত থাকবে।

এদিন বহির্বিভাগের চিকিৎসাসেবা ও পরীক্ষানিরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের এবং সহকারী পরিচালক (হাসপাতাল) মো. মাহবুবুল হক সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে, পবিত্র ঈদুল ফিতরের নামাজ ঈদের দিন সকাল ৮টায় বিএমইউ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ঈদের দিনে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য উন্নতমানের খাবারের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

এছাড়া ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান আগামী মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিন থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।

জেএইচআর

Link copied!