ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

১৫ জেলায় দুপুরের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২১, ২০২৬, ১০:২১ এএম

১৫ জেলায় দুপুরের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
ফাইল ছবি

ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।

শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এছাড়া এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও আশঙ্কা রয়েছে।
 
ঝড়ো আবহাওয়া ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এএন

Link copied!