ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০২:৫৯ পিএম

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে মঙ্গলবার (২৪ মার্চ) উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের শহীদ ডা. মিলন হলে আয়োজিত এই অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলরগণ এবং কোষাধ্যক্ষ মহোদয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্ট ও কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। এছাড়াও বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক এবং হাসপাতালের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন।

ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকেই বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, বিভাগ এবং হাসপাতালের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। এর আগে গত ২১ মার্চ (শনিবার) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

ঈদের ছুটির মাঝেও বিএমইউ হাসপাতালের জরুরি বিভাগ ও ইনডোর সেবা প্রচলিত নিয়মে চালু ছিল। বিশেষ ব্যবস্থায় গত ১৯ মার্চ (বৃহস্পতিবার) ও ২২ মার্চ (রবিবার) বহির্বিভাগে মোট ৯০৪ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এই দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ-১ ও ২-এ রোগীদের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ল্যাব টেস্ট, এক্স-রে এবং সিটিস্ক্যান সেবাও প্রদান করা হয়।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, বন্ধের দিনগুলোতে রোগীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও কর্মচারীসহ প্রায় এক হাজার জনবল পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেছেন।

জেএইচআর

Link copied!