ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে বাংলাদেশিরা শিখবে ভাষা; শীঘ্রই সমঝোতা স্মারক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০৭:০৫ পিএম

জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে বাংলাদেশিরা শিখবে ভাষা; শীঘ্রই সমঝোতা স্মারক

বাংলাদেশে নিযুক্ত জাপানের প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষা প্রদানের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

জাপানি প্রতিনিধি দল জানায়, তারা মাতৃভাষাভাষী শিক্ষক দ্বারা বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের নিবিড় প্রশিক্ষণ দিতে চান। এর ফলে শিক্ষার্থীরা জাপানের ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে, যা তাদের শিক্ষাগত ও পেশাগত জীবনে সহায়ক হবে।

প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, বিএমইটি’র অধীনে দেশের বিভিন্ন আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র ব্যবহার করে শিক্ষার্থীদের দক্ষ করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রস্তাবিত বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে শীঘ্রই জাপানি কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, যুগ্ম সচিব মোঃ শহিদুল ইসলাম চৌধুরী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এএন

Link copied!