ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাতে ১১ ঘণ্টা ফিলিং স্টেশন বন্ধ রাখার পরামর্শ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ০১:৩২ পিএম

রাতে ১১ ঘণ্টা ফিলিং স্টেশন বন্ধ রাখার পরামর্শ

রাজধানীতে জ্বালানি তেলের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। 

একই সঙ্গে তারা ৮ দফা দাবি উপস্থাপন করেছে, যার মধ্যে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ডিপো থেকে পূর্ণ চেম্বার অনুযায়ী তেল সরবরাহ, এবং বাস্তবতার আলোকে ক্রেতাদের সচেতন করার আহ্বান।

মঙ্গলবার বেলা ১২টায় মগবাজারে আয়োজিত আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, “বর্তমান পরিস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। ট্যাংকারে আংশিক লোড নিয়ে তেল পৌঁছানো হলে পরিবহন খরচ বেড়ে যায়, যা ব্যবসার জন্য ঝুঁকি তৈরি করে। তাই রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখার মাধ্যমে নিরাপত্তা ও কার্যকর সরবরাহ নিশ্চিত করা সম্ভব।”

সভায় মালিকরা আরও বলেন, সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদার করা, পাম্প আক্রমণ প্রতিরোধ, এবং মালিকদের উপর একতরফা দোষ চাপানো প্রতিরোধ করা প্রয়োজন। 

এছাড়া তারা ডিপো থেকে ট্যাংকলরির চেম্বারের পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

অ্যাসোসিয়েশনটি মনে করিয়েছে, এই সময়সীমা মানলে ক্রেতাদের ধৈর্য বজায় রাখা সহজ হবে এবং পরিবহন খরচও নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

এএন

Link copied!