ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সিভিল এভিয়েশন একাডেমিতে আইসিএও’র ‘ট্রেনিং ইনস্ট্রাক্টরস কোর্স’ শুরু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৫, ২০২৬, ০৫:২৪ পিএম

সিভিল এভিয়েশন একাডেমিতে আইসিএও’র ‘ট্রেনিং ইনস্ট্রাক্টরস কোর্স’ শুরু

সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর ৫ দিনব্যাপী ‘Training Instructors Course (TIC)’ আজ রোববার উদ্বোধন করা হয়েছে। ৫–৯ এপ্রিল পর্যন্ত চলমান এই কোর্স দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ প্রশিক্ষক তৈরি এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি।

কোর্সটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ICAO-সার্টিফায়েড ইনস্ট্রাক্টর ও সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (এটিএম) মোঃ মজিবুর রহমান মিয়াজী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্বে এভিয়েশন খাত অত্যন্ত প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর। এই Training Instructors Course আমাদের প্রশিক্ষকদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ICAO-এর আন্তর্জাতিক মান অনুসরণ করে প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করা গেলে দেশের এভিয়েশন খাত আরও আধুনিক, দক্ষ ও নিরাপদ হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, “মানসম্পন্ন প্রশিক্ষক তৈরি ছাড়া এভিয়েশন খাতে টেকসই মানবসম্পদ উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের কোর্স প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগও সৃষ্টি করবে।”

প্রশিক্ষক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, “এই কোর্সটি ICAO-এর competency-based training পদ্ধতির ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে। অংশগ্রহণকারীরা এখানে আধুনিক প্রশিক্ষণ কৌশল, কার্যকর উপস্থাপন দক্ষতা, মূল্যায়ন পদ্ধতি এবং প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন।”

তিনি আরও জানান, “এই কোর্স সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে প্রশিক্ষকরা আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করতে সক্ষম হবেন, যা দেশের এভিয়েশন সেক্টরের সামগ্রিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

উল্লেখ্য, ৫ দিনব্যাপী আয়োজিত এই কোর্সে বেবিচকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। কোর্স শেষে অংশগ্রহণকারীরা ICAO নির্ধারিত মান অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনার সক্ষমতা অর্জন করবেন এবং ICAO কর্তৃক সনদ (সার্টিফিকেট) লাভ করবেন, যা দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ মানবসম্পদ গঠনে সহায়ক হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।

এএন

Link copied!