ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০৭:২৬ পিএম

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার (সবুজ)।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যে কোনো পেশা, ব্যবসা, কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক  বছর মেয়াদে কামাল উদ্দিন মজুমদার বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।  

কামাল উদ্দিন সবুজ এই নিয়োগের আগে সবশেষ দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৮৫ সালে ইংরেজি পত্রিকা ডেইলি নিউজে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। সেখানে তিন বছর কাজ করার পর ১৯৮৮ সালে তিনি দেশের প্রথম ইংরেজি নিউজ এজেন্সি ইউএনবিতে যোগ দেন। সেখানে প্রায় সাড়ে ৩ বছর কাজ করার পর ১৯৯১ সালে তিনি বাসসে (বাংলাদেশ সংবাদ সংস্থা) কাজ শুরু করেন। সেখানে সর্বশেষ জ্যেষ্ঠ বার্তা সম্পাদক ছিলেন। 

কামাল উদ্দিন সবুজ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার পৈতৃক নিবাস ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে।

এম জি

Link copied!