ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
প্রতিমন্ত্রী

আটকেপড়া প্রবাসীদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ১১:৫৬ এএম

আটকেপড়া প্রবাসীদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্য থেকে কাজ হারিয়ে দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এছাড়াও যারা সেখানে আটকা পড়েছেন, তাদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা জানান। 

সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরানো হয়েছে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ। সরকারি পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা হস্তান্তর করা হয়।

আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, শাহ আলম ১ এপ্রিল ফুজাইরাস্থ দিব্বা এলাকায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষে নিহত হন। নিহতের মরদেহ দেশে পৌঁছানোর পর পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

এতে বোঝা যায়, সরকারের পক্ষ থেকে প্রবাসী নাগরিকদের নিরাপত্তা ও দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এএন

Link copied!