ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ১০:১১ এএম

সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ শনিবার (১৮ এপ্রিল) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এই সভায় সভাপতিত্ব করবেন। দেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হবে এবং সে অনুযায়ী মাস শুরুর তারিখ নির্ধারিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার সংবাদ জানানোর টেলিফোন নম্বরগুলো হলো- ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

উল্লেখ্য, জিলকদ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই হজের আগের মাস ও পরবর্তী ঈদুল আজহার সম্ভাব্য তারিখ গণনা শুরু হয়। ফলে আজকের এই সভার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন ধর্মপ্রাণ মুসলিমরা। সংবাদটি পাওয়ার সাথে সাথেই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশবাসীকে তা অবহিত করা হবে।

জেএইচআর

Link copied!