ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
পানিসম্পদমন্ত্রী

তাৎক্ষণিক জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৬, ০৫:১৭ পিএম

তাৎক্ষণিক জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়

দেশের সব জলাবদ্ধতা তাৎক্ষণিকভাবে নিরসন করা সম্ভব নয় বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তবে এ সমস্যা মোকাবিলায় সরকারের আগ্রহ, ইচ্ছা ও উদ্যোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের জন্য প্রস্তুতি নেওয়া হলেও অল্প সময়ে সব সমস্যা সমাধান করা কঠিন।

তিনি আরও জানান, খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পানিসম্পদমন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের পরিকল্পনা এবং এর বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

আগামী বর্ষা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নদীভাঙনপ্রবণ এলাকাগুলোতে দ্রুত করণীয় নির্ধারণ করে কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এম জি

Link copied!