ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বিমানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়তে চাই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ১১:২১ এএম

শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়তে চাই

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

সোমবার বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশার কথা জানান।

মন্ত্রী বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় শাহজালাল বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। তিনি আরও বলেন, বাংলাদেশ উন্নয়নের ধারায় একটি ন্যায্য অংশীদার হিসেবে এগিয়ে যেতে পারবে বলে তারা আশাবাদী।

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে। এর ফলে আঞ্চলিক সহযোগিতা বাড়বে এবং তথ্য আদান প্রদানের মাধ্যমে একটি সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।

এম জি

Link copied!