ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এলজিইডি-ক্রিলিকের ভিডিও ডকুমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ০৩:৫১ পিএম

এলজিইডি-ক্রিলিকের ভিডিও ডকুমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ‘ক্রিম্প’ প্রকল্পের আওতায় ভিডিও ডকুমেন্টেশন তৈরি বিষয়ক এক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে ‘ক্রিলিক’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে একটি সুসংগঠিত জ্ঞানভিত্তিক উপস্থাপন তৈরি হবে। এটি ভবিষ্যৎ এলজিইডি প্রকল্পের জন্য রেপ্লিকেবল মডেল হিসেবে কাজ করবে। এসব ডকুমেন্টারি নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীদের জন্য মূল্যবান রেফারেন্স হিসেবে ব্যবহারের সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম। কর্মশালায় লেসন লার্নড এবং বেস্ট প্র্যাকটিস ভিডিও ডকুমেন্টেশন তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূলত জলবায়ু সহনশীল স্থানীয় অবকাঠামো উন্নয়নের অভিজ্ঞতাগুলো নথিবদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

কর্মশালায় নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অরণি অ্যাডভার্টাইজিং লিঃ-এর টিম লিডার পংকজ পালিত, দিদারুল আলম ও নাফিস মোহম্মদ পাওয়ার পয়েন্টের মাধ্যমে তাদের পরিকল্পনা তুলে ধরেন। তারা কীভাবে প্রকল্পের সাফল্যের চিত্রগুলো ভিডিও ও ফ্যাক্টশিটের মাধ্যমে ফুটিয়ে তুলবেন, তার রূপরেখা পেশ করেন।

অনুষ্ঠানে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবীর, মো. ওয়াহিদুজ্জামান এবং সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আহসান হাবীব উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রকল্পের পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শকরা এই কর্মশালায় অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

জেএইচআর

Link copied!