ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জ্বালানি সমস্যা সমাধানে বিরোধীদলকে নিয়ে কমিটি গঠনের পরিকল্পনা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ০৬:২৭ পিএম

জ্বালানি সমস্যা সমাধানে বিরোধীদলকে নিয়ে কমিটি গঠনের পরিকল্পনা
সংগৃহীত ছবি

দেশের চলমান জ্বালানি সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে ত্রয়োদশ জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এ কমিটি প্রস্তাব করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সভাপতি করে গঠিত এ কমিটিতে প্রতিমন্ত্রীসহ সরকারি দলের পাঁচজন ও বিরোধী দলের পাঁচজন সংসদ সদস্য থাকবেন।

সরকারি দলের ৫ সদস্য হলেন- ইকবাল হাসান মাহমুদ টুকু, অনিন্দ্য ইসলাম অমিত, এবিএম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল হোসেন শান্ত এবং মিয়া নুরুদ্দিন অপু।

বিরোধী দল দ্রুত নাম জমা দেবে বলে সংসদে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সংসদে গতকাল বুধবার দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে আলোচনার জন্য একটি ‘যৌথ কমিটি’ গঠনে প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা।

আজ এই প্রস্তাবে সাড়া দিয়ে সরকারি দল কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন ডা. শফিকুর রহমান।

এএন

Link copied!