ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৪:৫৭ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রুমি এ হোসেন। তিনি ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির স্পন্সর ডিরেক্টর ও চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন চেয়ারম্যানের পাশাপাশি বিমানের পরিচালনা পর্ষদে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

পর্ষদে আরও রয়েছেন ব্যাংকিং, ব্যবসা, অর্থনীতি, আইন ও একাডেমিক খাতের একাধিক বিশিষ্ট ব্যক্তি, পাশাপাশি বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদাধিকারবলে সদস্য হিসেবে থাকবেন।

এর আগে বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিন পদত্যাগ করার পর দীর্ঘদিন পদটি শূন্য ছিল। নতুন নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির শীর্ষ ব্যবস্থাপনায় নতুন করে গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

এএন

Link copied!