ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৫৫ ডিগ্রি তাপমাত্রার সতর্কবার্তা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৫:৩২ পিএম

৫৫ ডিগ্রি তাপমাত্রার সতর্কবার্তা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়া ৪৫ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সতর্কবার্তাটি বাংলাদেশের নয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সরকারি সংস্থাটি বলছে, এটি মূলত ভারতের একটি পূর্বাভাস, যা ভুলভাবে বাংলাদেশে প্রচার করা হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির। তিনি জানান, বাংলাদেশে ৪৫ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠার কোনো সম্ভাবনা নেই এবং এ ধরনের তথ্য বিভ্রান্তিকর।

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৭২ সালে রাজশাহীতে রেকর্ড করা হয়। চলতি বছরে সর্বোচ্চ তাপমাত্রা এখন পর্যন্ত প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসবে এবং আবহাওয়া তুলনামূলক স্বাভাবিক থাকবে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই বার্তায় দাবি করা হয়েছিল, ২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বাইরে না বের হওয়ার সতর্কতা জারি করা হয়েছে এবং তাপমাত্রা ৫৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। পাশাপাশি বিভিন্ন ধরনের পরামর্শও সেখানে দেওয়া হয়, যা আবহাওয়া অধিদপ্তর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা নাগরিকদের এ ধরনের যাচাইহীন তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং কেবল সরকারি সূত্রের পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দিয়েছেন।

এএন

Link copied!