ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির বিদ্যুৎ, লোডশেডিং কমার আশা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ১০:৪৫ এএম

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির বিদ্যুৎ, লোডশেডিং কমার আশা
ফাইল ছবি

দেশের বিদ্যুৎ ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদিত প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটের দিকে আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সমন্বিত হয়। বর্তমানে এই ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, ধাপে ধাপে এই বিদ্যুতের পরিমাণ আরও বাড়ানো হবে। নতুন এই সংযোজন দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়ক হচ্ছে এবং গরম মৌসুমে লোডশেডিং নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখবে।

এদিকে বিদ্যুৎ খাতে আরও স্বস্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিপিডিবি কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই আরও দুটি উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়বে। এসএস পাওয়ার এবং আরএনপিএল প্রকল্প থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে।

আরএনপিএল প্রকল্পটি বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে এ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।

বিদ্যুৎ খাত সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে দেশে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। গত ২৫ এপ্রিল সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদা প্রায় ১৬ হাজার ৯০০ মেগাওয়াটে পৌঁছায়, যেখানে উৎপাদন ছিল উল্লেখযোগ্যভাবে কম। নতুন করে উৎপাদন বাড়ায় সরবরাহ ও চাহিদার ব্যবধান কমে আসবে বলে আশা করা হচ্ছে।

নতুন বিদ্যুৎ সংযোজনগুলো বাস্তবায়িত হলে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএন

Link copied!