ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চালুর ২৩ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩, ২০২৬, ০৩:৫১ পিএম

চালুর ২৩ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু হওয়ার মাত্র ২৩ ঘণ্টার মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। 

শনিবার সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টায় ইউনিটটি সচল হয়েছিল।

তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করে জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ করতে হয়েছে। বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১ নম্বর ইউনিট থেকে উৎপাদিত ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।

প্রকৌশলী আরও উল্লেখ করেন, কেন্দ্রটির নির্মাণকাল থেকেই বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, যার কারণে মাঝেমধ্যেই ইউনিটগুলো সচল করার পর আবার বন্ধ হয়ে যায়। এদিকে কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম জানান, কোল ইয়ার্ড সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উত্তোলিত কয়লা বিকল্প স্থানে সংরক্ষণের পরিকল্পনা করছে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ২০০৬ সালে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি যাত্রা শুরু করে। শুরুতে ১২৫ মেগাওয়াটের দুটি ইউনিট থাকলেও ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াটের আরও একটি ইউনিট যুক্ত করা হয়। তবে যান্ত্রিক গোলযোগ ও কয়লা সংকটের কারণে কেন্দ্রটি কখনোই পূর্ণ সক্ষমতায় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

জেএইচআর

Link copied!