ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এলজিইডি-ক্রিলিকের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৫, ২০২৬, ০৫:৪২ পিএম

এলজিইডি-ক্রিলিকের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প) এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর উদ্যোগে “এ্যাসিসমেন্ট অব বেস্ট প্র্যাকটিস ইন টার্মস অব বিল্ডিং মেটেরিয়ালস” বিষয়ক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টেকসই অবকাঠামো নির্মাণে জলবায়ু সহনশীল ও মানসম্মত নির্মাণ সামগ্রীর ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি। ক্রিলিকের এ উদ্যোগের মাধ্যমে আধুনিক ও পরিবেশবান্ধব বিল্ডিং মেটেরিয়াল ব্যবহারের সর্বোত্তম চর্চাগুলো মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

কর্মশালায় পরামর্শক প্রতিষ্ঠান ইকিউএমএস কনসালটিং লিমিটেডের টিম লিডার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এছাড়া কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোল্লা মিজানুর রহমান, কাজী সাইফুল কবীর, মো. ওয়াহিদুজ্জামান, মো. গোলাম মওলা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হামিদুল হক, মো. আনিসুল ওহাব খান, মো. আখতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন, ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং বিশেষজ্ঞ পরামর্শক মো. আব্দুল নূর, মো. শহিদুল ইসলাম, মো. সাদেকুর রহমান ভূঁইয়া, মো. মাসুদুর রহমান ও সৈয়দ মাহবুব আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

এএন

Link copied!