ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ট্রাইব্যুনালে তাপস-নানকের বিচার শুরুর আদেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১০, ২০২৬, ০২:৪৪ পিএম

ট্রাইব্যুনালে তাপস-নানকের বিচার শুরুর আদেশ

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এ মামলায় সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৮ জুন দিন ধার্য করেছেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

এর আগে মোহাম্মদপুরের ঘটনায় করা মামলায় তাপস, নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়।

এম জি

Link copied!