ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘গরুর হাট পাহারা দিচ্ছে সেনাবাহিনী’ দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৪:০৬ পিএম

‘গরুর হাট পাহারা দিচ্ছে সেনাবাহিনী’ দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে কয়েকজন সেনাসদস্যকে গরুর হাটে দায়িত্ব পালন করতে দেখা যায়। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, রাজধানীর গাবতলীর পশুর হাট পাহারা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়।

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জাতীয় দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২০ সালের ৩১ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে বর্তমানে ভাইরাল হওয়া ছবিটির বেশ মিল রয়েছে। 

ধারণা করা হচ্ছে, পুরোনো সেই ছবিকে ভিত্তি করেই এআই প্রযুক্তির সহায়তায় নতুন ছবিটি তৈরি করা হয়েছে।

বিষয়টি যাচাই করতে গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে এআই-নির্মিত ছবি, ভিডিও বা অডিওতে থাকা অদৃশ্য ডিজিটাল চিহ্ন শনাক্ত করা সম্ভব। বিশ্লেষণে দেখা গেছে, ভাইরাল ছবিটির কিছু অংশ গুগল এআই প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তন বা তৈরি করা হয়েছে।

তবে ভাইরাল ছবিটি ভুয়া হলেও এবারের পশুর হাটে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। গত ৬ মে ঢাকা ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে পুলিশের পাশাপাশি বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে।

গরুর হাটে সেনাবাহিনীর পাহারার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার।সম্পাদিত। 

এএন

Link copied!