ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৯:৫৯ পিএম

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় পর্যায়ের সভা। সভায় নগরীর সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন, গণপরিবহন ব্যবস্থার আধুনিক সমন্বয় এবং ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার ডিজিটাল রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া যানজট নিরসনে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়েও সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাজধানীবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

জেএইচআর

Link copied!