ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ঈদযাত্রা

ট্রেনের ২৬ মের টিকিট মিলছে আজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৬, ২০২৬, ১০:৩১ এএম

ট্রেনের ২৬ মের টিকিট মিলছে আজ

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চলছে জোরেশোরে। আজ শনিবার দেওয়া হচ্ছে আগামী ২৬ মের যাত্রার টিকিট। যাত্রীদের দুর্ভোগ কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলীয় ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এর আগে ২৩ মের টিকিট ১৩ মে, ২৪ মের টিকিট ১৪ মে এবং ২৫ মের টিকিট ১৫ মে বিক্রি হয়েছে। আগামীকাল ১৭ মে দেওয়া হবে ২৭ মে’র যাত্রার টিকিট।

এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে পরবর্তী ২৮, ২৯ ও ৩০ মের যাত্রার টিকিট বিক্রির তারিখ ও সময় নির্ধারণ করা হবে।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদ উপলক্ষে অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন, তবে এই টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না। এছাড়া যাত্রার দিন কাউন্টারে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জেএইচআর

Link copied!