ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঈদ শেষে ফিরতি ট্রেনযাত্রা: ৩১ মে’র টিকিট মিলছে আজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২১, ২০২৬, ০৭:৪৩ এএম

ঈদ শেষে ফিরতি ট্রেনযাত্রা: ৩১ মে’র টিকিট মিলছে আজ
ঈদ শেষে ফিরতি ট্রেনযাত্রা (ফাইল ছবি)

পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীমুখী যাত্রীদের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ বিক্রি করা হবে আগামী ৩১ মে’র ট্রেনযাত্রার টিকিট। 

অনলাইনে শতভাগ আসনের টিকিট বিক্রির এ কার্যক্রমে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের ট্রেনের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের ঈদ উপলক্ষে নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।

রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার জন্য কেনা এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটি বেশি আসনের টিকিট কিনতে হলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

এএন

Link copied!