ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের একমাত্র স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৮, ২০২৬, ০১:২৬ পিএম

আমাদের একমাত্র স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’

জাতীয় ঐক্য, শান্তি ও উন্নয়নের লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি জানান, সরকারের মূল প্রতিপাদ্য হচ্ছে-‘সবার আগে বাংলাদেশ’। এই আদর্শকে ধারণ করেই দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে সামনের দিনে এগিয়ে যেতে চায় সরকার।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের মানুষ মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে। এ পরিস্থিতিতে নাগরিকরা ধারাবাহিকভাবে উৎসবমুখর পরিবেশে একাধিক ঈদ উদযাপনের সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

দেশের শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও সামগ্রিক কল্যাণ কামনায় সবাইকে মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ঈদুল আজহা উপলক্ষে তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে তারা বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকো ও ডা. জুবাইদা রহমানের বাবার কবরেও যান।

এ সময় তারা পিলখানা হত্যাকাণ্ডে নিহত বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন মীর শাহে আলম এবং সৈয়দ ইব্রাহিম আহমদসহ অন্যরা।

এম জি

Link copied!