ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৩:২৫ পিএম

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পরিবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে গ্যাস ও তেলের দাম এক ধাক্কায় বেশ বেড়েছে। কাতার থেকে আসা এই জাহাজটি সতর্কবার্তা অমান্য করায় হামলার শিকার হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে।

মঙ্গলবার এই খবর ছড়িয়ে পড়ার পর ইউরোপের বেঞ্চমার্ক প্রাকৃতিক গ্যাসের দাম ৪.৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টা ৪৬ ইউরোতে (প্রায় ৫২.৫ ডলার) দাঁড়িয়েছে। আগের দিনের দরপতনের ধকল কাটিয়ে বাজারে এই বড় ঊর্ধ্বগতি দেখা গেল।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের লিমাহ উপকূলের কাছে দক্ষিণমুখী ট্যাংকারটির বাম পাশে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে গেলেও কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হামলার দায় তেহরান সরাসরি স্বীকার করেনি। তারা শুধু জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরান অনুমোদিত নৌপথের বাইরে চলায় এই বিপত্তি ঘটেছে।

এদিকে লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও চড়তে শুরু করেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৩ ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

জেএইচআর

Link copied!