ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন বিরোধীদলীয় নেতা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৩:৪৮ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন বিরোধীদলীয় নেতা

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে চীনের সহযোগিতা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাতের জন্য রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে গেলে তিনি এ আহ্বান জানান। বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন, আগামী দিনে অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত হবে। একই সঙ্গে উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহও ব্যক্ত করা হয়।

আলোচনায় তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হতে পারে বলেও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকটের দ্রুত ও কার্যকর সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তাদের নিরাপদ প্রত্যাবাসনে চীন সরকারের কার্যকর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি চীনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। উভয় পক্ষ মত দেন, দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর, বহুমাত্রিক ও কার্যকর হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে চীনা দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং, পলিটিক্যাল অ্যাটাশে রু কি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

এএন

Link copied!