ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জামায়াত আমীর

জামায়াত এমন দেশ চায়, যেখানে মানুষের মাঝে বৈষম্য থাকবে না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৪, ০১:১৫ পিএম

জামায়াত এমন দেশ চায়, যেখানে মানুষের মাঝে বৈষম্য থাকবে না

জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী এমন একটি দেশ চায়, যেখানে আল্লাহর নিয়ম অনুযায়ী সুবিচার হবে। মানুষের মাঝে কোনো বৈষম্য থাকবে না। বেকার মানুষের হাতে কাজ তুলে দেওয়া হবে। সমাজে ধনী এবং গরিব সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে।

সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় কাজ নিরাপত্তার সঙ্গে পালন করবে। কাউকে পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। জামায়াতে ইসলামী সুষ্ঠু সুন্দর একটি রাষ্ট্র গড়তে চায়।  

আজ বৃহস্পতিবার সকালে মাগুরার সকালে ভায়না মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, দীর্ঘ ১৫ বছর জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক সভাসমাবেশ করতে পারেনি। অন্যায় অত্যাচারের স্বীকার হয়েছে। এখন সময় এসেছে জামায়াতে ইসলামী মানুষের কল্যাণের জন্য কাজ করবে। ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান হয়েছে।

আওয়ামী লীগের সময় জামায়াতের একাধিক নেতাকর্মী হত্যা, খুন, গুমের শিকার হয়েছে। অনেক নেতাকর্মীকে অন্যায়ভাবে জেল ও ফাঁসি দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার এবং তার দোসরদের সিন্ডিকেটের কারণে ৩০ টাকা দামের পেঁয়াজ ৩০০ টাকা দামে কিনতে হয়েছে। সরকার সিন্ডিকেট করে শ্বাস রুদ্ধ করে দিয়েছিল।

এ সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমির অধ্যাপক এ বি এম বাকেরসহ জেলা জামায়াতের একাধিক নেতাকর্মী।

বিআরইউ

Link copied!