ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জামায়াত নেতা ড. হেলাল উদ্দিন

সংবিধান সংস্কার নয়, ছাত্র জনতার দাবির উপযোগী করে লিখতে হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১, ২০২৫, ০৩:১৩ পিএম

সংবিধান সংস্কার নয়, ছাত্র জনতার দাবির উপযোগী করে লিখতে হবে

সংবিধান সংস্কার নয়, এই সংবিধানকে বাংলাদেশের ছাত্র জনতার যে দাবি, সে দাবির উপযোগী করে নতুনভাবে লিখতে হবে বলে মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

বুধবার (১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভার উদ্যোগে ‍‍‘রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষা ও সংবিধান‍‍’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ওনাদের (বিএনপি) বক্তব্য হলো বাংলাদেশের মানুষ নাকি সংস্কার বুঝেনা। বাংলাদেশের জনগণ যদি সংস্কার না-ই বুঝতো, তাহলে কেন তারা জীবন দিলো, শহীদ হলো। জনগণ এটা বুঝে শুনেই জীবন দিয়েছ? সংস্কারের জন্যই জনগণ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, যারা ‍‍‘৭২ এর ফ্যাসিজমকে উচ্ছেদ করার জন্য’ ‍‍৭৫ এর ভূমিকা রেখেছিল, তারা আবার ফাঁসির কাষ্ঠে ঝুললো এটা জাতির জন্য দুর্ভাগ্য। এ সংবিধান সংস্কার নয়, এই সংবিধানকে বাংলাদেশের ছাত্র জনতার যে দাবি, সে দাবির উপযোগী করে নতুনভাবে লিখতে হবে।

তিনি আরও বলেন, যে সংবিধান জাস্টিস দিতে পারেনা সেই সংবিধান বাংলাদেশে টিকতে পারেনা। যারা এই সংবিধানের জন্য মায়া কান্না করবে তাদের আমরা বলবো তারা বাংলাদেশের পক্ষে না। তারা ভারতের পক্ষে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন, ভারতের পণ্য বর্জন নিয়ে আজকে বড় বড় কথা বলেন। এই প্রেসক্লাবের সামনে তিনি ভারতের পণ্যে আগুন দেয়, বর্জন করে; আর গোপনে গোপনে ভারতের সাথে আঁতাত করে। আমরা ধিক্কার জানাচ্ছি। যারা ছাত্র জনতার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে তারা ভারতের লোক। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ। ভারতের পাতানো ফাঁদে যারা পা দিতে চাচ্ছেন, জনতার মধ্যে ফাটল ধরাতে চাচ্ছেন, জনতা সেটি কোনভাবেই মেনে নেবে না।

এসময় গণশক্তি সভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!