ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ঈদের শুভেচ্ছা জানাতে শহীদ মীর মুগ্ধের বাসায় রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩১, ২০২৫, ১০:৫৮ পিএম

ঈদের শুভেচ্ছা জানাতে শহীদ মীর মুগ্ধের বাসায় রিজভী

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে সহকর্মীদের নিয়ে মুগ্ধের বাসায় যান তিনি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রুহুল কবির রিজভীকে নিজ বাসায় পেয়ে ঈদের দিনে আবেগাপ্লুত হয়ে পড়েন মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আমার ছেলে মুগ্ধর জীবনের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, ম্যাডামের ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সার্থকতা।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদলের সহসভাপতি আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!