ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: মিয়া গোলাম পরওয়ার

এম এ রহমান, যশোর

এম এ রহমান, যশোর

জুন ২১, ২০২৫, ০৪:৪৫ পিএম

সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জাতীয় মুক্তি আসবে না। বরং সেটি আরেকটি ফ্যাসিবাদী শাসনের জন্ম দেবে।”

শনিবার সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দেশের ও জাতির স্বার্থে স্বাধীনতার ৫৪ বছর পরেও একটি সুষ্ঠু রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি। একটি সমাধানকৃত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং ষড়যন্ত্রকারীদের আগামী নির্বাচনে পরাজিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম।

শিক্ষা শিবিরে জেলার বিভিন্ন উপজেলার রুকনরাও অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!