ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
দলীয় পদ স্থগিতের পর ফজলুর রহমান

আমি স্বাধীনতার পক্ষের লোক, আল্লাহ যেন আমৃত্যু সেখানে অটল রাখার তৌফিক দেন

ইলিয়াস হোসাইন রিফাত, ঢাকা

ইলিয়াস হোসাইন রিফাত, ঢাকা

আগস্ট ২৬, ২০২৫, ১১:০১ পিএম

আমি স্বাধীনতার পক্ষের লোক, আল্লাহ যেন আমৃত্যু সেখানে অটল রাখার তৌফিক দেন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিতের পর তিনি বলেছেন, “আমি স্বাধীনতার পক্ষের লোক, আল্লাহ যেন আমৃত্যু সেখানে অটল রাখার তৌফিক দেন।”

মঙ্গলবার রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ফজলুর রহমান। তিনি আরও লিখেছেন, “আমি আমার দলের প্রতি শ্রদ্ধাশীল।”

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্যের অভিযোগে গত রোববার ফজলুর রহমানকে শোকজ করা হয়। তাকে কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল।

মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেওয়া সত্ত্বেও তা ‘সন্তোষজনক’ না হওয়ায় বিএনপি তাকে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করে। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে, টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা ক্ষুণ্ণ না হওয়ার বিষয়টি সর্বদা খেয়াল রাখতে হবে।

Link copied!