ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামায়াতের সঙ্গে যৌথ কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৯:২৪ পিএম

জামায়াতের সঙ্গে যৌথ কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি

এনসিপির ভেতরে আপত্তি ওঠায় আপাতত জামায়াতের সঙ্গে যৌথ কর্মসূচিতে যাচ্ছে না দলটি।

যদিও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের আগে বাস্তবায়নের বিষয়ে তাদের অবস্থান এক, তবে আন্দোলনে জামায়াতের সঙ্গে থাকছে না।

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনসহ যেসব দল সংসদে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তারা এ দাবিতে আন্দোলন করবে। অন্য দলগুলো চার দফা দাবি– সংস্কার, বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ– নিয়ে নিজেদের মতো কর্মসূচি চালাবে।

এনসিপির কয়েকজন উপদেষ্টা ধর্মভিত্তিক দলের সঙ্গে জোটে রাজি নন। যুক্তরাজ্য সফরে থাকা উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, দেশে আগে থেকেই অর্ধডজন “মওদুদীবাদী প্রক্সি দল” আছে, নতুন করে আরেকটির দরকার নেই।

শনিবারের বৈঠকে জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিসের নেতারা অংশ নেন। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সমঝোতার বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত হয়।

দলগুলো পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান জানাবে। খেলাফত মজলিস আগেই কর্মসূচি ঘোষণা করবে, এবি পার্টি চেয়ারম্যান দেশে ফেরার পর জানাবে। ইসলামী আন্দোলনও শিগগিরই নিজেদের কর্মসূচি ঘোষণা করতে পারে।

ইএইচ

Link copied!