ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ডা. জাহিদ হোসেন

সুশিক্ষিত জাতি ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়

ফারুক হোসেন, দিনাজপুর

ফারুক হোসেন, দিনাজপুর

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৯:১০ পিএম

সুশিক্ষিত জাতি ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সুশিক্ষিত জাতি ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়। জাতি যদি সঠিক শিক্ষা না পায়, তবে উন্নত বাংলাদেশও গড়া যাবে না।

শুক্রবার বিকালে দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে। শিক্ষা ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, তার বেশিরভাগই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেই হয়েছে। শিক্ষকদের জন্য কল্যাণ তহবিলও বিএনপির উদ্যোগেই গঠিত।

তিনি আরও বলেন, “শিক্ষকদের সম্মান দেওয়ার চিন্তা প্রথম করেছিলেন শহীদ জিয়া। আর মেয়েদের বিনা পয়সায় পড়াশোনার সুযোগ তৈরি করেছিলেন বেগম খালেদা জিয়া।”

অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। 

বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

প্রধান আলোচক সেলিম ভূঁইয়া বলেন, এ পর্যন্ত শিক্ষকদের যেসব সুবিধা দেওয়া হয়েছে, তার বেশিরভাগই বিএনপি সরকার দিয়েছে। শতভাগ বেতনের মধ্যে ৭০ শতাংশ দিয়েছে বিএনপি। এরশাদের আমলে দুই দফায় ২০ শতাংশ এবং আওয়ামী লীগ সরকারের আমলে মাত্র ১০ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি নির্বাচনে অংশ নেবে। আগামী ৭ অক্টোবর ঢাকায় শিক্ষক মহাসমাবেশ হবে, যেখানে লক্ষাধিক শিক্ষককে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জর হোসেন দুলাল এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব মো. আজিজুল হক রাজা।

এছাড়া জেলা সম্মেলনে বক্তব্য দেন- শিক্ষক কর্মচারী ঐক্যজোট ঠাকুরগাঁও জেলা সভাপতি তাজ উদ্দীন তাজু, কলেজ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মো. আব্দুর রহিম, শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, শিক্ষক নেতা মাহবুবুল হক হেলাল, মাদরাসা শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান ও শিক্ষক কর্মচারী ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মাওলা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম।

ইএইচ

Link copied!