আমার সংবাদ ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০১:০৯ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতন্ত্র যাত্রার নেতৃত্ব দেবেন তিনি।’
‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার সংলগ্ন রাস্তা থেকে র্যালিপূর্ব এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. জাহিদ বলেন, ‘জনগণের কাছে যারা সমাদৃত ও দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবেন তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন।’
তিনি আরও বলেন, ‘গত ১৮ মাস আগে থেকে নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী নেতাকর্মীরা ব্যস্ত আছেন। শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি।’
জেএইচআর