ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জামায়াতের আমীরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১, ২০২৫, ০১:০৬ পিএম

জামায়াতের আমীরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার  সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে বৈঠক ও সকালের নাস্তা করেন দুই নেতা।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নিকোলাস উইকস আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও কূটনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে সুইডেন দূতাবাসের বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্ডিন উপস্থিত ছিলেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী’র পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানা আমীর ডা. এসএম খালিদুজ্জামান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদুল ইসলাম।

জেএইচআর

Link copied!