ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
মিয়া গোলাম পরওয়ার

প্রয়োজনে শরীকদের ১০০ আসন ছেড়ে দেব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩, ২০২৫, ০৭:৪৪ পিএম

প্রয়োজনে শরীকদের ১০০ আসন ছেড়ে দেব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “যদিও আমরা ৩০০ আসন চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, তবে যাদের সাথে আমরা সমঝোতা করব, যাদের সাথে ঐক্য হবে, প্রয়োজনে তাদেরকে ১০০ আসন ছেড়ে দিব।”

শুক্রবার খুলনায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “আমিরে জামায়াত একটা আইডিয়া দিয়েছেন। এমনও হতে পারে, সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত একশ আসনও আমাদের ছেড়ে দিতে হতে পারে। আমাদেরকে বলেছেন মাইন্ড সেট রাখবেন, কমপক্ষে দুইশ আসনে আমরা ইনশা আল্লাহ নির্বাচন করব।”

গোলাম পরওয়ার উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বলেন, “এখন থেকে আপনারা পরিকল্পনা করুন, যার যার নির্বাচনী এলাকায় কবে বাড়ি যাবেন। যতক্ষণ যেতে দেরি হবে, নিজের উপজেলা, ইউনিয়ন ও গ্রামের সাথে যোগাযোগ রক্ষা করবেন।”

তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশনে তারা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে। তবে একটি বড় দলের বাধার কারণে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।”

ইএইচ

Link copied!