ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামায়াত আমিরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০২:১৩ পিএম

জামায়াত আমিরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি ৫ অক্টোবর রবিবার সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন।

রাষ্ট্রদূত সাক্ষাৎকারের শুরুতেই আমীরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আলোচনায় বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি, দুই দেশের বিনিয়োগ ও আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মতবিনিময় হয়।

দুপক্ষই ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন এবং দেশটিতে বিনিয়োগ বৃদ্ধি আশা করেছেন।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন হেড অব পলিটিক্যাল ইকোনমিক ও কমিউনিকেশন অ্যাফেয়ার্স মি. আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক ও প্রেস অফিসার মি. খালেদ চৌধুরী।

আমীরের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।ৎ

জেএইচআর

Link copied!