ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নির্বাচন কমিশন কারো দ্বারা প্রভাবিত: সারজিস আলম

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

অক্টোবর ২৭, ২০২৫, ০৭:৪৫ পিএম

নির্বাচন কমিশন কারো দ্বারা প্রভাবিত: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “নির্বাচন কমিশন এখন পর্যন্ত এনসিপির ‘শাপলা’ না পাওয়ার কোনো আইনগত ভিত্তি দেখাতে পারেনি। তাদের স্বেচ্ছাচারী মনোভাব বহাল থাকলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে না। তাদের ওপর এনসিপি-সহ জনগণের বিন্দুমাত্র আস্থা থাকবে না। তাই ওই কমিশন পুনর্গঠন করে আগামী নির্বাচনের দিকে যেতে হবে।”

সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম কনভেনশন হলরুমে জেলা এনসিপির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, “কোনো রাজনৈতিক দল অথবা অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচন কমিশন তাদের স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রাখতে পারছে না। এজন্যই তারা এনসিপির সঙ্গে বৈষম্য করছে।”

শাপলা না পেলে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন সারজিস আলম। তিনি জানান, জুলাই সনদের আইনি ভিত্তি, সংস্কার কর্মসূচি, আওয়ামী লীগের বিচার এবং জুলাইযোদ্ধাদের পুনর্বাসনসহ তাদের বিভিন্ন দাবিগুলো পূরণ হলে ফেব্রুয়ারিসহ যেকোনো সময় নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা প্রস্তুত।

সারজিস আলম বলেন, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী লীগ প্রশ্নে এনসিপি আপসহীনভাবে লড়াই করে যাবে। এককভাবে জামায়াত বা বিএনপি তাদের জায়গা থেকে এই লড়াই শক্তিশালীভাবে চালিয়ে যেতে পারবে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, জেলা শাখার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদার এবং যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ।

ইএইচ

Link copied!